বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সুন্দরবন সুরক্ষা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

0
158

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিশ্ববাংলা সাহিত্য পরিষদ ঢাকা এর আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ সুন্দরবনের পাদদেশে সুন্দর মনোরম পরিবেশে দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের অংশগ্রহণ বর্ষা রিসোর্ট সেন্টারে পহেলা ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্মেলন।

শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান, কবিদের স্বরচিত কবিতা পাঠ ,সেমিনার, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সম্মাননা পদক, উত্তরীয় ও সনদপত্র প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবন সুরক্ষা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হল । আজকের পৃথিবীটা আমাদেরই হবে, বাংলা ভাষা বিশ্বময় ছড়িয়ে রবে এই স্লোগানকে সামনে রেখে সকাল দশটায় শোভাযাত্রা ও জাতীয় সংগীত এর মাধ্যমে সুন্দরবন সুরক্ষা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রিক্তার হোসেন এর সভাপতিত্বে ও বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আধুনিক বাংলা সাহিত্যে শব্দের অনুপ্রবেশ বিষয়ে সেমিনারে প্রধান অতিথি বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বাতায়নের কবি নিউইয়র্ক গ্লোবাল তিন বাংলা এর সভাপতি কবি সালেম সুলেরী, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক কবি আসলাম সানি, কলকাতার কবি ও সাহিত্যিক পার্থ বসু ,বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি ডাক্তার এম এ মজিদ বাংলাদেশের কবি ও শিক্ষাবিদ গবেষক কর্নেল আশরাফ আল দীন, সাহিত্যিক অধ্যাপক হারুন অর রশিদ বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক রিয়াল রোমেল ,কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সমন্বয়ক আবু কাওসার সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রিক্তার হোসেন স্বাগত বক্তব্যের পর বিজয়ের মাঝে দুই বীর মুক্তিযোদ্ধাকে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে পদক প্রদান কার্যক্রম শুরু হয় এবছর বিশ্ববাংলা সাহিত্য বিশেষ পদকে ভূষিত হয়েছেন বাংলা একাডেমীর শিশু সাহিত্যিক পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি তাকে সম্মাননা পদক সনদ উত্তরীয় সহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। কবি ও ছড়াকার সালেম সুলারি সহ ভারত ও বাংলাদেশের বিশ জন কবি ও সাহিত্যিককে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রুতি নাটক পরিবেশিত হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুকুমার দাশ বাচ্চু, নিবেদিতা সরকার, অর্চনা দাস, ও আবু কাওসার। ৩ ডিসেম্বর শনিবার কবি সাহিত্যিকদের নিয়ে মুন্সিগঞ্জ কলবাড়ি থেকে কলাগাছি ফরেস্ট স্টেশন পর্যন্ত ভ্রমণ করা হয়।


বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সুন্দরবন সুরক্ষা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here