পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে ডিসি মোঃ কামাল হোসেন কে বিদায়ী সংবর্ধনা

0
212

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার ডিসি মোঃ কামাল হোসেন এর বদলী জনিত কারণে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায় ডিসি মোঃ কামাল হোসেন।

বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, পৌর কাউন্সিলর মোঃ দোলোয়ার হোসেন, কাউন্সিলর এসএম মতিউল ইসলাম জাহিদ সিকদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ মাসুম বিল্লাহ, কাউন্সিলর মোঃ ফারুক, নাহিদ আক্তার পারুল, ঝর্ণা সিকদার, জেলা যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম শোয়েব প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী ও সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী ডিসি কে মানপত্র প্রদান করেন, পটুয়াখালী জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান হাফিজ ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ


পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে ডিসি মোঃ কামাল হোসেন কে বিদায়ী সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here