জাগরণীর শুভাকাঙ্ক্ষী দেলোয়ার হোসেন এর স্বদেশ গমন উপলক্ষে তরুণ সংঘের পক্ষ থেকে সংর্বধনা প্রদান।

0
202

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে সংগঠনের শুভাকাঙ্খী ও দাতা সদস্য ইতালি প্রবাসী দেলোওয়ার হোসেন এর স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা সরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (বাদ আসর) তরুণ সংঘের কার্যালয়ে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে জাগরণী ইসলামী তরুণ সংঘ (জি.এম.জি) বড়লেখা, মৌলভীবাজার।

এসময় উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্ঠা মাওঃ কবির হোসাইন, আব্দুল লতিফ, তাহের আহমেদ,জুনেদ আহমেদ, সভাপতি এম কলিম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব রায়হান,শুভাকাঙ্ক্ষী মাছুম আহমেদ সদস্য রাশেদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য দেলোয়ার হোসেন ইতালি থেকে নিজ জন্মভূমিতে এসে জাগরণী পরিবারের সাথে সাক্ষাৎ করতে ছুটে আসেন তরুণ সংঘের কার্যালয়ে। প্রবাসে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময় জাগরণীর সামাজিক কার্যক্রমগুলো দেখে সন্তুষ্ট হন।তিনি আজীবন দাতা সদস্য হিসেবে জাগরণীর সকল ধরণের কার্যক্রমে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং পিছনে জাগরণীকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এসেছেন।

পরিশেষে জাগরণীর নেতৃবৃন্দ প্রিয় দেলোয়ার হোসেন এর সার্বঙ্গীণ মঙ্গল কামনা করেন, এবং মহান আল্লাহ তাহার মনের সকল নেক আশাগুলো পূরণ করুক এই প্রত্যাশা রাখেন।


জাগরণীর শুভাকাঙ্ক্ষী দেলোয়ার হোসেন এর স্বদেশ গমন উপলক্ষে তরুণ সংঘের পক্ষ থেকে সংর্বধনা প্রদান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here