
মোঃ মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
আজ ৫ই ডিসেম্বর ২০২২ ,রোজ সোমবার পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কোয়ার মোড় থেকে সকাল ১১টার সময় র্যালী বের হয়ে শাপলা চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা যায়।
উক্ত অনুষ্ঠানে পাহাড়ের নানান সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের নেতারা,এসময় ৩০ হাজারের অধিক বাঙালির খুনি সন্তু লারমার বিচারের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান বলেন পাহাড়ের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত আসলে তা কঠিন হস্তে দমন করা হবে,প্রয়োজনে পাহাড়ের অস্তিত্ব রক্ষার্থে আরো একটি মুক্তযুদ্ধ সংগঠিত হবে। এসময় তিনি বলেন কথিত শান্তি চুক্তিতে যে সকল অসাংবিধানিক দ্বারা রয়েছে তা বাতিল করে পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার সহ প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প গুলো পুনরায় স্থাপনের দাবি জানান।













