বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনে বার বার উঠে আসছে ফেনী জেলার নাম

0
154

মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ এর ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল,আর সবচেয়ে আনন্দের বিষয় এ সম্মেলনে বার বার উঠে আসছে ফেনী জেলার নাম এবং যার জন্য উঠে আসছে তিনি অক্সিজেন ম্যান খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য অস্বচ্ছল ছাত্র-ছাত্রীর করোনা সময়ের সহযোগী ভাই খ্যাত,ক্লিন ইমেজের অধিকারী,যার পরিধি সারা বাংলাদেশে বিস্তীর্ণ সাঈদ বিন কাদের সাদি শুধুই ছাত্রলীগ এর পতাকা নয় ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় ডাকসু কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাই-সাইকেল বিতরণ সহ অসংখ্য শিক্ষার্থীবান্ধব চ্যালেজিং প্রোগ্রাম নিজ যোগ্যতায় সম্পন্ন করেছেন।

বাংলাদেশে করোনা মহামারীর সময় সবাই যখন মৃত্যুভয়ে ঘরে ফিরেছে, মানুষ যখন একটুখানি বাঁচার স্বপ্ন নিয়ে এদিক ওদিক ছুটেছিলো ঠিক তখনই নিজের কথা চিন্তা না করে অসহায় মানুষের কথা মাথায় রেখে নিজ উদ্যোগে চালু করেন বিনামূল্যে_জয়বাংলা_অক্সিজেন_সেবা।
যদিও এই সেবা প্রথমে ঢাকা জেলায় চালু করেন পরবর্তীতে অন্যান্য জেলার মানুষের কষ্ট ও হাহাকার দেখে পুরো বাংলাদেশে বিনামূল্যে জয়বাংলা অক্সিজেন টিম তৈরি করে সেবা পৌঁছে দিয়েছেন প্রতিটা মানুষের ঘরে ঘরে।

যার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নামটি মানুষের মনে নতুন করে জায়গা করে দিয়েছে নতুন করে বাঁচার সংগঠন হিসাবে, যা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতিয় সংসদে দাঁড়িয়ে ২/৩ বার বাংলাদেশ ছাত্রলীগের প্রশংসা করেছেন।

এমন একজন মেধাবী ছাত্রনেতার হাতেই উঠুক বাংলাদেশ ছাত্রলীগ এর পতাকা। তার নিজ জেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সবাই জানান বাংলাদেশ ছাত্রলীগ এর সাঈদ বিন কাদের সাদিকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।


বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনে বার বার উঠে আসছে ফেনী জেলার নাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here