নড়াইলে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালী

0
128

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

“দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি৷ বিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও কালিয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দিবসটি পালিত হয়। দুণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন সমন্বয়ে একটি র‍্যালী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনও কালিয়া মোঃ আরিফুল ইসলাম, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চলতি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার আফরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কালিয়া পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেব কুমার ঘোষ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধ তালুকদার ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম হেফজুর রহমান, সদস্য যোগানীয়া ডিএন মাধ্যামিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম আমিনুর রহমানসহ আরো অনেকে।

র‍্যালী শেষে মানববন্ধনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স থাকলেও অনেক দপ্তর দুর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে বলে জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিায় এদের প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষন পূর্বক ব্যবস্থা গ্রহনের বিকল্প নাই বলে তারা মন্তব্য করেন। এছাড়া অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কমিটির আন্দোলন চলবে বলেও তারা জানান।


নড়াইলে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here