নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন

0
238
Exif_JPEG_420

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস। শনিবার (১০ ডিসেম্বর রায়পুরা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি গুলোর মধ্যে ছিল পুষ্পস্ত বর্ফন বর্ণঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সকালে রায়পুরা উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবসের শুভ সূচনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের নেতৃত্বে পুষ্পাস্তবক অর্পণ কালে উপস্থিত জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মোতালিব পাঠান, উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।

পরে সকাল সাড়ে দশটায় রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস‍্যেদর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস এই দিনটিকে বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে উপজেলা মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বেলা ১১ টা একটি গাড়ি বহর বের করা হয়। গাড়িবহরটি রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বারৈচা, নীলকুঠি, সাপমারা ও রায়পুরা বাজার হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে থানাদার মুক্ত দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ সংসদীয় আসনের সাংসদ সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মোতালিব পাঠান, সহকারী কমান্ডার আরমান মিয়া, সরকারি কমান্ডার লস্কর আলী উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম


নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here