তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

0
105

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ মোঃ ফরিদ হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

ফরিদ হোসেন একই উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ওসি আবু সাঈদ চৌধুরী দৈনিক একুশে নিউজকে বলেন, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর- শালবাহান বাজার সড়কের বিড়ালি বাজার এলাকার চা বাগানে মধ্যে অবস্থান করে। এসময় ফরিদ হোসেন বিড়ালি বাজার এলাকায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক ব্যাগে ১৫ বোতল কোটিনযুক্ত অবৈধ ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

পরবর্তীতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার বাদী হয়ে ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here