দুমকিতে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

0
176

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:

১০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশ’র নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা আ.লীগ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা আ.লীগের কার্যালয়ে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম এর নেতৃত্বে আয়োজিত মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আবুল কালাম আজাদ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।


দুমকিতে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here