সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও ৯৯.২ রেডিও নলতার স্থানীয় পর্যায়ের উপদেষ্টা কমিটির সভা

0
106

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও 99.2 রেডিও নলতার স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেডিও নলতার উপদেষ্টা কমিটির সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সঞ্চালনায় নলতা কমিউনিটি রেডিওর বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু, অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক মামুন হোসেন, প্রতিমা রানী, রবিউল ইসলাম, শাহিন আলম, প্রমূখ ।সভায় রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা অফিস সরকারি বিভিন্ন অনুষ্ঠানমালার নিউজ সহ নীতিমালা অনুযায়ী কমিটি পুন গঠন,ও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত। রেডিও নলতার উপদেষ্টা কমিটির সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে রেডিও নলতার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও ৯৯.২ রেডিও নলতার স্থানীয় পর্যায়ের উপদেষ্টা কমিটির সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here