উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত।

0
269

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া গ্রামের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৬ই ডিসেম্বর রোজ শুক্রবার যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা দেলোয়ার এর নির্দেশনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীগণ।

পবিত্র কুরআন তেলাওয়াত, দেশের জাতীয় সঙ্গীত গাওয়া, মুক্তিযুদ্ধ নিয়ে সঙ্গীত ও কবিতা আবৃত্তি এবং জাতীয় পতাকা উত্তোলন করে এই মহান দিবস পালন করা হয়।

সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে এই মহান বিজয়ী অনুষ্ঠান দুপুর সাড়ে বারোটার দিকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা ও দেশের জাতীয় কল্যাণ কামনার মাধ্যমে সমাপ্ত।

দেশের প্রতি ভালোবাসা প্রকাশে এই দিবস গতকাল উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শহীদ হাফেজ সাহাদুল্লাহ রহঃ স্মৃতি সংসদ ও পাঠাগার এর মাধ্যমে উরশীউড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়।


উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here