
মোঃ তুহিন মিয়া,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শেখ রাসেল স্মৃতি পরিষদ লাকেশ্বর বাজার কর্তৃক ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি পরিষদ লাকেশ্বর বাজার অফিস সংলগ্নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, মোস্তফা ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ছৈলা ইউ পি চেয়ারম্যান গয়াছ আহমদ,ছৈলা ইউ,পি আওয়ামীলীগের সভাপতি ফিরুজ আলী মেম্বার,
ছাতক উপজেলা যুবলীগের সহ সভাপতি হারুন মিয়া,ছৈলা ইউনিয়ন যুবলীগের সভাপতি – শামীম আহমেদ,ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক -মোহাম্মদ আলী,সাবেক ছাত্রনেতা ছালিক আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনির মিয়া,মটুক মিয়া,মোঃ আব্দুল্লা,গিয়াস উদ্দিন,সহ আরো অনেকে, উপস্তিত অতিথিবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন ও করেন।













