
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
আর্জেন্টিনা বিশ্বকাপ জয় লাভ করায়, দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল। কাতার বিশ্বকাপ ফাইনাল শেষে, বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন “লিওনেল মেসি”।
যে ট্রফির জন্য ৩৬ বছর অপেক্ষায় ছিলো আর্জেন্টিনা। টান টান উক্তেজনা ম্যাচ শেষে, জয় লাভ করে আর্জেন্টিনা। সেই জয় লাভের আনন্দ ছড়িয়ে পরছে সারা বাংলাদেশেও। তার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামসহ বইছে আনন্দের জোয়ার। পটুয়াখালীর দুমকির সমর্থকরাও পিছিয়ে নেই সেই আনন্দ উল্লাসের শোভাযাত্রা থেকে। গতকাল ১৯ ডিসেম্বর রোজ সোমবার বিকাল ০৪ঃ৩০ এর সময় সরকারি জনতা কলেজের মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি কলেজের মাঠ থেকে লেবুখালী – বাউফল মহাসড়ক দিয়ে দুমকি বাজার হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।
এসময় তাদের কন্ঠে আর্জেন্টিনার বিজয় ধ্বনি, বিভিন্ন বাশির সুর, ঢোলের আওয়াজে মুখরিত হয় দুমকি শহর।
এই র্যালিতে অংশ নিতে ছুটে আসেন, ডাক্তার, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ব্যাবসায়ীসহ নানা শ্রেনি পেশার মানুষ।
এসময় আয়োজকেরা বলেন, আজ আমাদের স্বপ্ন পূরন হয়েছে। তাই আমরা মেসি ও আর্জেন্টিনা দলকে দূর থেকে এই আনন্দ উৎসাহিত করতে এই শোভাযাত্রার আয়োজন।













