নাটোরে কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা শুরু

0
269

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেনের প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির অধীনে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে একযোগে বোর্ডের ১২৩ কেন্দ্রে বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলায় মোট ১৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে গুরুদাসপুরে ৩১১জন, বড়াইগ্রামে ১৯৮, বনপাড়ায় ১১০, লালপুরে ২৫৭, বাগাতিপাড়ায় ২৮২ ও নাটোর সদর উপজেলায় ২৬৫ জন। আগামীকাল ২২ ডিসেম্বর একইভাবে গণিত পরীক্ষা হবে।

ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইয়াকুব আলী ও নাটোর জেলা শাখার সভাপতি অধ্যাপক একরামুল হক খোকন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।


নাটোরে কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here