উরশীউড়া সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসার ২১ তম বার্ষিক সভা আজ।

0
234

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন এর উরশীউড়া গ্রামে বাংলাদেশের প্রবীণ তাফসির কারক রঈসুল মুফাস্সেরীণ আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহঃ এর নামে উরশীউড়া পাতৈর হাতা ও কান্দির পাড় গ্রামবাসীর পরামর্শ ও সহযোগিতায় মাওঃ হাফেজ আজিজুল ইসলাম রহঃ এর প্রতিষ্ঠিত উরশীউড়া সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসার ২১ তম বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলন আজ ২২ ডিসেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা থেকে মাদ্রাসা ও মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতী মোবারক উল্লাহ দাঃবাঃ এর সভাপতিত্বে এই সভায় সহ-সভাপতি হিসেবে থাকবেন উরশীউড়া সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম হাজারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওঃ মুফতী এনামুল হক রাশেদী,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওঃ মুফতী হাবিবুল্লাহ সাহেব, ঢাকা এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ বর্তমান ও সাবেক ছাত্রবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান গণ উপস্থিত থাকবেন ৷

এই মাহফিলে প্রতিষ্ঠানটির ২০২১-২২ শিক্ষাবর্ষের উত্তীর্ণ ১২ জন ছাত্রকে সম্মাননা মূলক দস্তারবন্দী প্রদান করা হবে।

বিকাল তিনটায় শুরু এই সভা মধ্য রাতের দিকে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।


উরশীউড়া সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসার ২১ তম বার্ষিক সভা আজ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here