
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪ নং নুর নগর ইউনিয়নে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, আব্দুর রউফ, সাঈদী সুমন ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ভয়ানক শীতের কবল থেকে অসহায় মানুষকে একটু ভালো রাখার জন্য জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরো জানান শ্যামনগর ও কালীগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের পাশে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাবেন আমৃত্যু।













