নতুন ছাত্রলীগ কমিটি নিয়ে রণক্ষেত্র পবিপ্রবি ক্যাম্পাস

0
286

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তথ্য নিয়ে জানা, গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় পবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল করে পবিপ্রবি ১ম গেটে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বিকে মারধর করলে সে গুরুতর আহত হয়। তাকে পবিপ্রবি হেলথ কেয়ারে ভর্তি করা হয়।

মঙ্গলবার এর জেরধরে গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার সময় বিশ্ববিদ্যালয়ের ১ম গেটে পবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি, পদবঞ্চিত ছাত্রলীগ ও স্হানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়ই ইট পাটকেল নিক্ষেপ করে।এতে প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে, সোহেল রানা, জাহিদ ও সানিউল ইসলামকে পবিপ্রবি হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর বলেন,কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে ও মেহেদী হাসান তারেককে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।
আমি এবং সাধারণ সম্পাদক সকলকে নিয়ে একত্রে কাজ করার আহবান জানাই, কিন্তু তারা আমাদের আহবানে সাড়া না দিয়ে ১৪ই ডিসেম্বর ও ১৬ই ডিসেম্বর আলাদা কর্যক্রম পরিচালনা করে। আজকে আমাদের ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, ছাত্রলীগের কমিটির দৌড়ে অনেকেই থাকেন কিন্তু সবাই তো পদ পাবেন না! যারা পদ পেয়েছেন বা যারা পদ পাননি তাদেরকে আমরা একত্রে কাজ করার জন্য বলছি, তারপরও এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


নতুন ছাত্রলীগ কমিটি নিয়ে রণক্ষেত্র পবিপ্রবি ক্যাম্পাস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here