লোহাগড়ায় বিএনপির ঝটিকা মিছিল

0
277

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি’র অঙ্গসংগঠন সহযোগীরা জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা হইতে ঢাকা কাউন্টার পর্যন্ত ঝটিকা মিছিল করেন।

শনিবার ২৪ ডিসেম্বর সকালে নড়াইল জেলার বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে লোহাগড়া বিএনপির সদস্য সচিব সেলিম কাজি,ইতনা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শেখ পলাশ সহ ৪০/৫০ বিএনপি অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির নেতা কর্মীরা বর্তমান সরকারের পদত্যাগে রদাবীতে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। এসময় মিছিলটি লক্ষীপাশা বাসস্ট্যান্ড থেকে ঢাকা কাউন্টারে গেলে ছাত্রলীগের লোহাগড়া উপজেলার সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান মিছিলে বাধা প্রদান করলে মিছিল ওখানেই শেষ করে বিএনপি নেতা কর্মীরা এলাকা ত্যাগ করে।


লোহাগড়ায় বিএনপির ঝটিকা মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here