ভোলা জেলার চরফ্যাশন ও দুলারহাট থানাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

0
246

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা:

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার দিক-নির্দেশনায় বুধবার (২৮ ডিসেম্বর) চরফ্যাসন থানা পুলিশের আয়োজনে চরফ্যাশন থানা প্রাঙ্গণে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিঃ ভোলা জেলার চরফ্যাশন থানাধীন জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন এবং দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা।

এর আগে সকাল ৯.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

পুলিশ সুপার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে। চরফ্যাশন ও দুলারহাট বাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। পুলিশ সুপার জনসাধারনকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।

চরফ্যাশন থানার আয়োজনে ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল) জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ, চরফ্যাসন থানা, অফিসার ইনচার্জ, দুলারহাট থানা সহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।


ভোলা জেলার চরফ্যাশন ও দুলারহাট থানাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here