গাঁজা ও ইয়াবাসহ দুমকিতে এক যুবক আটক

0
317

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অরুণ কুমার দাস(৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার(২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দুমকি থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আল মামুন এর নেতৃত্বে উপজেলার পীরতলা বাজারের ভাই ভাই বেকারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশি সূত্রে জানা যায়, ওই মাদক কারবারি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মৃত. রাজেন্দ্র লাল দাসের ছেলে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।

দুমকি থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আল মামুন জানান, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামি অরুণের বিরুদ্ধে এর আগেও দুমকি থানায় দু’টি ও পটুয়াখালী সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মূলত সে বহুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবনের সাথে জড়িত।


গাঁজা ও ইয়াবাসহ দুমকিতে এক যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here