মাদারীপুরের ইউপি চেয়ারম্যানের সেই দখল উচ্ছেদ

0
286

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের অবৈধভাবে দখল করা সেই সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মস্তফাপুর লোয়ার কুমার নদে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মস্তফাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলেয়া আকতার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এর আগে, এই দখল সংক্রান্ত একাধিক খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৫০নং চতুরপাড়া মৌজার বি.আর.এস ১নং খতিয়ানে ৬৩৪ নং দাগে ৩.৫০ একর জমি খাল হিসেবে শ্রেণিভুক্ত। এই খালটি কুমার নদী হিসেবে পরিচিত। শুষ্ক মৌসুমে খালটি শুকিয়ে বর্তমানে সরু খাল হয়ে বহমান আছে। মস্তফাপুর বাজারের জামে মসজিদের পেছনের দিকে ও একটি সুইজ গেটের সামনের প্রায় ৩৫০ শতাংশ জায়গায় চর পড়েছে। সেই চর দখলে নিয়ে মাটি ভেকু দিয়ে কেটে মাছের ঘের তৈরির জন্য আধা কিলোমিটার অংশ জুড়ে ২০ থেকে ২৫ ফুট চওড়া বাঁধ দেয় মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান। পরে বিষয়টি নজরে আসলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি কমিশনার বরাবর একটি লিখিত পত্র পাঠায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

মস্তফাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলেয়া আকতার বলেন, বিষয়টি আমার নজরে আসার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। পরবর্তীতে তিনি দখল করা সম্পত্তি উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন বলেন, সরকারি সম্পত্তি কারো দখলের সুযোগ নেই। আমাদের বিষয়টি নজরে আসার পরে জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।


মাদারীপুরের ইউপি চেয়ারম্যানের সেই দখল উচ্ছেদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here