
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ করলেন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।
নতুন বছরের প্রথম দিনে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা মনে আকাশ সমান খুশি নিয়ে ছুটে যান স্কুলের প্রাঙ্গণে নতুন বছরের নতুন বইয়ের জন্য আর সেই খুশি ভাগাভাগি করলেন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বই ছাত্র-ছাত্রীদের হাতে হাতে পৌঁছে দিয়েছেন উখিয়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। এই জনপ্রতিনিধি সকাল সকাল হাজির হয়ে রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রোগ্রাম সফল করেন এবং রত্নাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল স্কুলের সার্বিক খোঁজখবর নিয়েছেন।
তিনি বই বিতরণ শেষ করে ফিরে আসেন ইউনিয়ন পরিষদে সেই সময় রত্নাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন ১নং ওয়ার্ড বাসিকে বিতরণ করা হচ্ছিল সরকারি ভিজিডি চাল সেই সময় চেয়ারম্যান নুরুল হুদা জনগণের মাঝে নিজ হাতে বিতরণ করেন ভিজিডি চাল ও জনগণের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ও করেন এই জনপ্রতিনিধি।
উখিয়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুুরুল হুদা বলেন “আমাকে জনগণ তাদের প্রতিনিধি বানিয়েছেন তাদের সেবা করার জন্য আমি সবসময় শত ভাগ দিয়ে চেষ্টা করি জনগণের কাতারে থেকে জনগণকে সেবা করতে”। তিনি আরোও বলেন “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে দিগুণ শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি সেই বিএনপির আমল থেকে দাঁতে দাঁত কামড় দিয়ে লড়াই করে আসছি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করতে ও বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করতে” এসব কথা বলেন এই জনপ্রতিনিধি।













