
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলাধিন সদর উপজেলার অন্তর্ভুক্ত তিতকাটা আজিজিয়া শরাফতিয়া নূরানী ও হাফিজি মাদ্রাসার নতুন বছরের বই উৎসব এবং সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আইউব আলী গাজী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেয়ামুল হক,পীর সাহেব টেংরাখালী দরবার শরীফ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হযরত মাওলানা মোঃ রুহুল আমিন সাহেব, প্রভাষক আমতলী বন্দর মাদ্রাসা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আবু জাফর হাওলাদার, চেয়ারম্যান ১২ নং বড় বিঘাই ইউনিয়ন পরিষদ। আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামীলীগ, বড় বিঘাই ইউনিয়ন শাখা। মোহাম্মদ আবদুস সাত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামীলীগ,বড় বিঘায় ইউনিয়ন শাখা। জনাব মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার,সভাপতি তিতকাটা আজিজিয়া শরাফতিয়া নূরানী হাফিজি মাদ্রাসা ও খানকা শরীফ। মোঃ জাকির হোসেন হাওলাদার,দাতা সদস্য অত্র মাদ্রাসা। মোঃ এ কে এম আসাদুজ্জামান গাজী।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ। বড় বিঘাই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ। অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ। মাওলানা মোঃ আবু ছালেহ এর অনুষ্ঠান সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বড়বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। জনাব সিরাজুল ইসলাম, বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং জননেত্রী শেখ হাসিনা সরকার ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তারী ধারাবাহিকতায় সরকার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজি ভিত্তিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছেন। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় সরকার অপরিসীম ভূমিকা রেখে চলছে বলে জানান তিনি।













