নড়াইলে আনলোড করা ড্রেজার দূর্ঘটনায় জিহাদ সরদার নামের শিশু শ্রমিকের মৃত্যু

0
276

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারই পাড়া ঘাটে বালি আনলোড করা ড্রেজার দূর্ঘটনায় জিহাদ সরদার (১৫) নামে একজন শিশু শ্রমিক নিহত হয়েছে।
১লা জানুয়ারি (রবিবার) বিকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পুলক কুমার সাহা। জিহাদ কালিয়া
উপজেলার বিঞ্চুপুর গ্রামের হাসান সরদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, জিহাদ বালি শ্রমিকের কাজ করতো।

রোববার বেলা তিনটার দিকে বালি আনলোড করার সময় ম্যাশিনের ফিতা ছিড়ে জিহাদের শরীরে লেগে
মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছু সময় পরে তার মৃত্যূ হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,খবর পেয়ে এস আই মিজানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


নড়াইলে আনলোড করা ড্রেজার দূর্ঘটনায় জিহাদ সরদার নামের শিশু শ্রমিকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here