
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন মোহাম্মদনগর ভাই ভাই চালক সমিতির পক্ষ থেকে মোহাম্মদনগর বাজারের ব্যবসায়ী কমিঠির নেতৃবৃন্দ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ লা জানুয়ারি) রাত ৮ ঘটিকার সময় মোহাম্মদনগর বাজারে ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের কে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, ইউপি সদস্য বিলাল আহমদ, ইউপি সদস্য ময়নুল হক, ইতালি প্রবাসী সুলতান মাহমুদ, মাষ্ঠার তারেক হাসনাত, সাংবাদিক শাহরিয়ার শাকিল, বিশিষ্ট সমাজ সেবক রায়হান আহমেদ আক্তার হোসেন, আব্দু শহীদ, প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদনগর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল খালিক,সহ-সভাপতি রয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বিজয় দাস,কোষাধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, দপ্তর সম্পাদক স্বপন দাস, প্রচার সম্পাদক সোলেমান আহমদ, সদস্য কফিল আহমদ,জুনেদ আহমদ,আরিফ আহমদ,কয়েছ আহমদ প্রমুখ।
এদিকে ভাই ভাই চালক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন। সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দগন।
অনুষ্ঠানে প্রবাস গমন উপলক্ষে মুহাম্মদনগর ভাই ভাই চালক সমিতির পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি বাবুল আহমেদ কে ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবং তার প্রবাস যাত্রা শুভ হয় এমনটি প্রত্যাশা করেন অতিথি বৃন্দগন।













