
সোহেল রানা,নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী:
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয় কর্তৃক প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে এবং পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আহমাদ মাঈনুল হাসান মহোদয়ের নির্দেশনায়, এস.আই (নিঃ)মো: হুমাউন কবির সংগীয় অফিসার ও ফোর্স সহ কলাপাড়া থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কলাপাড়া থানাধীন বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারস্থ জনৈক মোঃ হুমাউন কবির এর টেইলারের দোকানের সামনে বাবলাতলা খেয়াঘাটের রাস্তার উপর হতে মোঃ জাহিদ সরদার(২৩), পিতা-মোঃ বশির সরদার, মাতা-মৃত ওহিদা বেগম, সাং-কাজীকান্দা, ০১নং ওয়ার্ড, মৌডুবি ইউপি, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী এর নিকট হতে ২(দুই) কেজী গাঁজাসহ থানার হেফাজতে ।













