
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে নৌকাডুবি : তিন দিনে ৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ নড়াইলে নৌকাডুবির তৃতীয় দিন রয়েল মণ্ডল (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
তবে মাহমুদ শেখ (৪৩) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে রয়েলের মরদেহ উদ্ধার করা হয়।
সৌদি প্রবাসী রয়েল মণ্ডল কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে। ছুটিতে ২৫ দিন আগে সৌদি থেকে বাড়িতে আসেন।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম ঢাকা পোস্টকে বলেন, নৌকাডুবির তৃতীয় দিন সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলের ২০০ মিটার সারাউন্ডিংয়ে নদীর তলদেশে একটি মরদেহ শনাক্ত করে। মরদেহটি উদ্ধার করে পুলিশের দেওয়া তথ্য বিবরণী অনুযায়ী নিশ্চিত হই এটা রয়েল মণ্ডলের। আমরা নৌ-পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেছি।













