পটুয়াখালী আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে কম্বল বিতরণ

0
98

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আর্ত মানবতার সেবায় পটুয়াখালীতে কম্বল বিতরণ কর্মসূচি পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পটুয়াখালী শাখায় কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব সহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পটুয়াখালী শাখার ম্যানেজার মোঃ নেয়ামত উল্লাহ (Avp) এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এতিম, অসহায় ও দুঃস্থ তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ব্যাংকের পটুয়াখালী শাখার ম্যানেজার মোঃ নেয়ামত উল্লাহ বলেন, শীতার্ত মানুষের সেবায় প্রতি বছরই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে।


পটুয়াখালী আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে কম্বল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here