
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ শাহজাহান হাওলাদারের কনিষ্ঠ ছেলে মো. সুমন হাওলাদারের স্ত্রী মোসাঃ নুপুর বেগমের অসুস্থ ৩ যমজ সন্তানকে দেখতে জান দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার।এসময় তার সঙ্গে ছিলেন- মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম।
এ সময় তিনি যমজ সন্তান ও তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ৩ সন্তানের জন্য খাদ্য সামগ্রী কিনতে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
উল্লেখ্য: মোঃ সুমন হাওলাদারের স্ত্রী মোসাঃ নুপুর বেগম গত ৩ মাস পূর্বে ২টি ছেলে ও ১টি মেয়ে যমজ সন্তান প্রসব করেন। জন্মের পর থেকেই সন্তান ৩টি অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা, ঔষধ ও ভরন পোষণ করতে দরিদ্র পিতার একমাত্র সম্বল অটো রিকশাটি বিক্রি করেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ ও ধার দেনা করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। এ খবর পেয়ে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার তাৎক্ষণিকভাবে সন্তানদের দেখতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, যমজ সন্তান ৩টি কে ভরন পোষণের জন্য প্রতিমাসে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, অসহায় হতদরিদ্র মোঃ সুমন হাওলাদারকে একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হবে। এসময় সুমন হাওলাদার ৩ যমজ সন্তানের জন্য দোয়া চান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।













