গৌরীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
398

মোঃ মনিরুল ইসলাম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ০৪ জানুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ (রোজ বুধবার) গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু চত্বরে, গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে দিন ব্যাপী একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন এবং পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন এর নেতৃত্বে, উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের নিয়ে (দুপুর ১ টায়) আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর থেকে যাত্রা শুরু করে গৌরীপুর বাজার ঘুরে আবার চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন ও শীতার্তদের মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান এবং উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক। উক্ত কার্যক্রম সফল করতে কাজ করে উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


গৌরীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here