মহাসড়কে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান, ১৭ সিএনজি ও ৫ থ্রি-হুইলার আটক।

0
207

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বিভিন্ন জায়গায় ছোটদারোগা হাট, বড়দারোগা হাট, নিজামপুর কলেজ বাইপাস, টেরিয়াল বাজার সহ মহাসড়কের ৯ কিলোমিটার এলাকায় জুড়ে থ্রি-হুইলার সিএনজি নিষিদ্ধ করে এমন অভিযান পরিচালনা করা হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এ ছোট আকৃতির যানবাহন বন্ধে নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ শনিবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠায় ১৭টি সিএনজি এবং ৫টি অটোরিকশা থ্রি-হুইলার আটক করা হয়।

এবিষয়ে জানতে চায়লে কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। শনিবার মহাসড়কের নিজামপুর কলেজ বাইপাস, ছোটদারোগা হাট, বড়দারোগা হাট এবং টেরিয়াল বাজার সহ বিভিন্ন এলাকা থেকে ১৭টি সিএনজি এবং ৫টি অটোরিকশা আটক করা হয়। আটককৃত অবৈধ সিএনজি থ্রি-হুইলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ও জানান তিনি।

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ আমরা কোনো থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে দেব না। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে আমাদের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা কঠোর নজরদারির মাধ্যমে আইন আমান্যকারী যানবাহনগুলোকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি মোঃ শাহাদাত হোসেন।


মহাসড়কে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান, ১৭ সিএনজি ও ৫ থ্রি-হুইলার আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here