কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক।

0
276

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ১১ পিছ ইয়াবা সহ মোঃ মোরশেদ নামের এক যুবক কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১০:৩০ দিকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের অক্ষর মোড় এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে ১১ পিছ ইয়াবা সহ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত যুবক হলো ওই এলাকার মোঃ আব্দুল লতিফ এর পুত্র মোরশেদ আলম (৩৭)। সে এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানায় পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক মোরশেদ এর বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে বলে তিনি অভিব্যক্ত প্রকাশ করেন।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here