
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না “এ মর্মে প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে রায়পুরা উপজেলার কৃষক সমাবেশ এবং বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১টায় জেলার রায়পুরা উপজেলা মরজাল ইউনিয়ন কমপ্লেক্স মাঠে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এ বছর উপজেলার ২৪ ইউনিয়নে ১২ জাতের ১২ হাজার সবজি বীজ ও সার বিতরণ করা হবে। এ লক্ষ্যে প্রতি ইউনিয়নে ৫০০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রতি ১জন কৃষক ১২ জাতের সবজি বীজ ও ২৫ কেজি বার্মি কম্পোজ কেচু সার প্রদান করা হবে।
উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রমূখ।













