
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তাল বাড়িয়া গ্ৰামের একজন বাঁক প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা: নাদিরা খাতুন তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেন।
ধর্ষিতার ভাই ইমদাদুল হক মিলনের সাথে ধর্ষণের বিষয়ে কথা হলে তিনি বলেন বাঁক প্রতিবন্ধী মেয়েটি কে প্রতি বেশি অহিদুর শেখের ছেলে শামীম শেখ ( ১৮) জোর পূর্বক ধর্ষণ করে । ওই মেয়েটি বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে ছাগল কে ঘাস খাওয়াচ্ছিল, তখন লম্পট শামীম শেখ তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনাটি ঘটেছে ১১/০১/২০২৩ তারিখ পড়ন্ত বিকেলে। পুলিশ সূত্রে জানা যায় ধর্ষণের পরএখন ও কোন মামলা হয়নি।অতঃপর ধর্ষক আটক,মামলার প্রস্তুতি চলছে।












