
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী ঐতিহ্যবাহি আল-হেরা স্কুলের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল জব্বার আজাদী (৮৫) গত কাল (১১ জানুয়ারী)রোজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসাধিন অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) এ তথ্য নিশ্চিত করেন এ্যাড. তাওহীদুর রহমান। মৃত্যুর আগে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন আবদুল জব্বার আজাদী। তিনি ইসলামী বক্তা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে দক্ষিণ অঞ্চলে।
আবদুল জব্বার আজাদী, একাধারে শিক্ষাবীদ, ইসলামী চিন্তাবীদ, রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি।
১৯৯১ ও ১৯৯৬ সালে (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জগঞ্জ) পটুয়াখালী -১ আসনে থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।
তার মৃত্যুতে পটুয়াখালী ইসলামী সোসাইটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম ও সেক্রেটারি এ্যাড. নাজমুল হাসান এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আবদুল জব্বার আজাদী সাহেবের মৃত্যুতে পটুয়াখালী বাসির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাছাড়া একজন গুণী রাজনৈতিক বীদকে হারিয়েছে জনগণ। মৃত্যু কালে আবদুল জব্বার আজাদী ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অনেক আত্মীয় ও গুনীজন রেখে গেছেন।
অধ্যক্ষ আবদুল জব্বার আজাদীর জানাজা নামাজ আজ (১২ জানুয়ারী) সকাল ৯ টায় তার নিজ বাড়ি দুমকি উপজেলা পাঙ্গাশীয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেছেন।













