লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ডিআইজির মতবিনিময়

0
99

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কাজ করবার তাগিদ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে নড়াইলের লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপর্যুক্ত পরামর্শ প্রদান করেন।

জানা গেছে, মতবিনিময়কালে ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম আরো বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে উন্নয়ন ও সেবামূলক অনেক ভালো কাজ করা সম্ভব। একা কোন কাজে সফলতা না পেলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে যে কোন কাজে সফলতা আনা সম্ভব। তাই যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ চায় স্বচ্ছভাবে সংবাদ পরিবেশন। আপনারা দেশের উন্নয়নের চিত্র বেশি বেশি তুলে ধরবেন। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে পেশাগত দায়িত্ব পালনে পরস্পর সহযোগিতা হয়। পেশার মান উন্নয়ন হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জী, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, মোঃ আজিজুল ইসলাম, রাশেদ, ইমরান হোসেন, তাজমুল প্রমুখ।


লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ডিআইজির মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here