খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নড়াইল জেলা পরিদর্শন

0
92

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

অদ্য ১৮ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়, নড়াইল পরিদর্শন করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।

ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

অতঃপর পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে সম্মানিত ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ সময় নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অতঃপর তিনি জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়, নড়াইলে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও পরিদর্শন উপলক্ষে সম্মানিত ডিআইজি মহোদয়ের সৌজন্যে স্মারক বৃক্ষরোপনসহ ফলক উন্মোচন করা হয়।


খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নড়াইল জেলা পরিদর্শন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here