আজ বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে – মোহাম্মদ ইমাম হোসেন।

0
371

মোঃ রায়হান হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

আজ ২১শে জানুয়ারী রোজ শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় দশমিনা কেন্দ্রীয় কারিমিয়া কেরাতুল কুরআন মাদ্রাসা, কমপ্লেক্সের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখা সভাপতি মোঃ ইমাম হোসাইন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃআঃ কাইয়ুম-এর সঞ্চালনায় থানা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি, মুহাম্মাদ ইমাম হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশ স্বাধীন হয়েছে আজ ৫২ বছর অতিক্রম করেছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে তাঁদের সে আশা আজও পূরণ হয়নি, আজও দেশের অর্থনৈতিক অবস্থা ঝুকিপূর্ণ, ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, রাজনৈতিক সহিংসতায় মানুষের জীবন কেরে নেয়া হচ্ছে প্রতিনিয়ত, আজ বিতর্কিত শিক্ষা নীতির মাধ্যমে মানুষকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার পরিবর্তে নাস্তিকতা শিক্ষা দেয়া হচ্ছে, এটা কোন মুসলিম দেশে হিসেবে চলতে দেয়া যায় না।

তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দক্ষ ও উত্তম আদর্শের মাধ্যমে এই সমাজ থেকে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুক্ষে দাঁড়াতে আহবান জানান।

প্রধান বক্তা ছিলেন, মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান আজবাহার প্যাদা। মাওঃ আঃ রহিম, হাঃ মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রুহুল আমীন রুহানি।

আরো উপস্থিত ছিলেন , মোঃ বাহাউদ্দীন নোমান, মোঃ বনিউল আমিন, মোঃ ফয়সাল আহমেদ, জহিরুল ইসলাম, মিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম সাগর, ইমরান হোসাইন, জাবের আহমেদ রাকিব,আবু রায়হান, সাংবাদিক মো.রায়হান হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি তিন সদস্য বিশিষ্ট থানা কমিটি ঘোষণা করেন,সভাপতি এইচ এম বাহাউদ্দীন নোমন। সহ-সভাপতি মো. বনিউল আমিন। সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।


আজ বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে – মোহাম্মদ ইমাম হোসেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here