নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু: ঈশ্বরদীতে আইইডিসিআর প্রতিনিধি দল

0
109

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুর নাম সোয়াদ।

এদিকে, শিশু সোয়াদের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। আইইডিসিআর’র সায়েন্টিফিক অফিসার ডা. কাইয়ুমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সোয়াদের বাড়িতে পৌঁছায়। এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আসমা খান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যরা শিশু সোয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খেজুরের রস প্রসঙ্গে বিস্তারিত জানতে চান। তবে আইইডিসিআর প্রতিনিধি দলের প্রধান ডা. কাইয়ুম গণমাধ্যমের কাছে এ বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকায় ফিরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে।

জানা গেছে, সোয়াদ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে। সোমবার ভোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় সে।

এর আগে ১৭ জানুয়ারি সোয়াদের নানা বাড়ি থেকে খেজুরের রস পাঠানো হয়। সে রস পান করে সোয়াদ ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়। ২০ জানুয়ারি সকালে সোয়াদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখন সোয়াদের শরীরে প্রচণ্ড জ্বর ছিল। অবস্থার অবনতি হলে তাকে ওইদিন বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার ভোরে তার মৃত্যু হয়।


নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু: ঈশ্বরদীতে আইইডিসিআর প্রতিনিধি দল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here