
মোঃ তুহিন মিয়া,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকের লাকেশ্বর বাজার দাখিল মাদ্রাসায় প্রতিবারের ধারাবাহিকতায় ২৩-০১-২০২৩ ইং তারিখে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।সভাপতির দায়িত্ব পালন করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বরত মোঃরইছ আলী।মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন (হযরত মাওলানা মুফতি গিয়াস চৌধুরী ফুলতলী) মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান গয়াছ আহমেদ,গোবিন্দগঞ্জ আঃহক স্মৃতি ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃমহিউদ্দিন।
মাহফিলে অত্র মাদ্রাসার প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন দেশ বিদেশের সবার সহযোগিতায় যেভাবে প্রতি বছর দ্বিনের খেদমতে ইসলাম প্রচারের জন্য যেভাবে মাহফিল অনুষ্ঠিত হয়,টিক একইভাবে যেন এই দ্বারা অব্যাহত থাকে ও সবার প্রতি মোবারকবাদ জানিয়েছেন তিনি।এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সোমবার দুপুরে মাহফিল শুরু হয়ে মধ্যরাতে বিশেষ অতিথি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন।













