জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহি নিহত

আব্দুল কাদির, গোয়াইনঘাট, সিলেট:

সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট বালুর ঘাট মসজিদ সংলগ্ন নামক স্থানে যাত্রীবাহি বাস ও মটর সাইকেলের মধ্যে সংর্ঘসে নিহত এক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (সিলেট-জ-১১-০৪০২) সাথে ও কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মটর সাইকেল নিয়ে বের হওয়া উপজেলার কাটাগাং মাহিন ষ্টোর ক্রাসারের ফেলুডারের চালক শাহরিয়ার(২৫) সারীঘাট বালুর ঘাট মসজিদ সংলগ্ন নামক স্থানে বাসের সাথে ধাক্ক লেগে গুরুত্বর আহত হয়৷ স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
এঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অবরোধকারীদের শান্তনা দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জনান দূর্ঘটনার পর পর স্থানীয়রা থাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে৷ সুরতহাল রির্পোট তৈরী করে তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷


জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহি নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here