কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

0
92

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে পার্টনারশীপ ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর বুধবার ভোর রাতে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত বেলাল উপজেরার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।

এর আগে রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটের তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সাথে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন। শাহিনের উপুর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান মিয়া গুরুত্বর আহত হলে স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর মারা যায় বেলাল।

এ ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীরা ঘাতক শাহীন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রবিবার রাতে আহত বেলালের বাবা আমির মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী আহত বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here