
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত সৃজনী বিদ্যানিকেতনের আয়োজনে প্রথম বারের মত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.০০ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের অভিভাবক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল, প্রক্টর ড. সন্তোষ কুমার বসু, সোনালী ব্যাংক পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ চন্দ্র কর্মকার, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, গভর্নিং বডির সদস্য আসমা আক্তার সেতু প্রমূখ। পরে সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পিতা মাতা ও শিক্ষকদের করনীয় এবং অনলাইনে কিভাবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফি পরিশোধ করা যায় সে বিষয়ে তথ্য চিত্রের মাধ্যমে ধারনা দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সৃজনী বিদ্যানিকেতনের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।













