মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত বাংলাদেশী শ্রমিক।

0
85

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি

রাজধানী মালে সিটির নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪:৩৯ মিনিটের দিকে মাচ্ছাংগলি ওয়ার্ডের মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) অফিস অবস্থিত ভবনের সপ্তম তলায় এসি’র কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান একজন ২৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী কর্মী। ঘটনার সময় এলাকার জনসাধারণ এবং আরসিসি কর্মীদের সহায়তায় ভিকটিমকে অবিলম্বে একটি পিকআপে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত জুরুরি বিভাগে স্থানান্তর করেন।

গুরুতর আহত বাংলাদেশী কর্মী বর্তমানে মালদ্বীপের রাষ্ট্র-পরিচালিত আইজিএম-এইচ এর জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসকের কাছে স্থানীয় গণমাধ্যম আহত বাংলাদেশী কর্মীর শারীরিক অবস্থা জানতে চাইলে, চিকিৎসক তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। তবে গুরুতর আহত বাংলাদেশীর পরিচয় পাওয়া যায়নি।


মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত বাংলাদেশী শ্রমিক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here