
রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে পতিতালয় বন্ধ হওয়ার পর মিথ্যা মামলা সাধারণ (ডায়রী) শিকার হন,ডেইলি ঢাকা মেইলের রংপুর বিভাগীয় প্রধান মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি জানান দীর্ঘদিন ধরেই একটি বাড়িতে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া থেকে পতিতারা এসে পতিতা বৃত্তি করতো। এতে করে উঠতি বয়সের ছেলে গুলো ২০০,৩০০ টাকায় তাদের যৌন চাহিদা মেটাতো।
এতে করে ঐ এলাকার স্কুল পড়ুয়া ছেলে গুলো অপ্রাপ্ত বয়সেই যৌন চাহিদার প্রতি আসক্ত হয়ে পড়ে। এলাকার মানুষ বিষয়টি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বন্ধের চেষ্টা করে। তাদের এই চেষ্টা অন্ধকারেই পড়ে রয়। এলাকা বাসী ও সুধীমহল কোন উপায় না পেয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। গণমাধ্যম কর্মীরা সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মায়নুল ইসলাম লিটনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। চেয়ারম্যান এর পরামর্শে গণমাধ্যম কর্মীরা ঐ বাড়িতে বেশ কয়েক দিন যাতায়াত করে এবং পতিতা বৃত্তির সততা খুঁজে পায়। বিষয়টি চেয়ারম্যান কে অবগত করে,গত ২১-০১-২০২৩ ইং গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান গনমাধ্যম কর্মীসহ এলাকার যুব সমাজকে পাঠায়। গণমাধ্যম কর্মীরা সেই বাড়িতে প্রবেশ করলে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বাড়িতে পতিতা রেখে পালানোর চেষ্টা করে। গণমাধ্যম কর্মীরা সেটা ভিডিও ধারণ করে চেয়ারম্যান মহোদয়কে পাঠিয়ে দেয়। ভিডিওতে বাড়ীর মালিক জাহাঙ্গীর আলম শিকার করে সে দেহ ব্যবসার সাথে জড়িত। ঘটনার পর পরই জাহাঙ্গীর আলম গং এক গণমাধ্যম কর্মীকে মারধর করে আবার নিজে গিয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ডেইলি মেইলের রংপুর বিভাগীয় প্রধান ও দৈনিক একুশে নিউজ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান রোকন কে ১নাম্বার সহ ৮ জনের নামে মিথ্যে অভিযোগ দায়ের করে। উক্ত বিষয়ে গণমাধ্যম কর্মী মোঃ রোকনুজ্জামান রোকন এর নিকট জানতে চাইলে, তিনি দৈনিক একুশে নিউজ কে জানান। আমি ঘটনা স্থলে উপস্থিত ছিলাম না অথচ আমাকে ১নংআসামী করা হয়েছে।
বিভিন্ন সময় জাহাঙ্গীর গং হুমকি ধামকি প্রদান করে আসছে। বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি তিনি বেবস্থা নিবেন বলে জানিয়েছেন। উক্ত বিষয়ে প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি আরও বলেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমি এর সঠিক বিচার প্রার্থনা করছি। উপরোক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন থানায় ২ টি অভিযোগ হয়েছে।
ঐ ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে কথা বলে জানতে পেরেছি জাহাঙ্গীর দীর্ঘদিন ধরেই এই পেশায় জড়িত, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।













