সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির মতবিনিময়।

0
72

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সহ উপজেলা মানব পাচার কমিটির অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার বেলা ১১ঃ০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাথে মানব পাচার প্রতিরোধ কল্পে অগ্রগতি সংস্থা fstip প্রকল্পে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে সভায় এ সময় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) এবাদ আলী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রিড়া প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুল্লাহ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগোসি, অগ্রগতি সংস্থার তৈবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড খড়মী ক্যাম্পের নায়েক সুবিধার নায়েক সুজাউল ইসলাম, সাতহালিয়া ক্যাম্পের নায়ক সুবিধার মোঃ তোফায়েল, নায়েক সুবিধার বন্দে আলী, নায়েক সুবিধার আব্দুল জব্বার, উপজেলা তথ্য অফিসার মিনারা পারভীন প্রমূখ।

সভায় আইন শৃঙ্খলা উন্নয়নে ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা সহ মাদক, সন্ত্রাস, ইভটিজিং,সহ বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে আন্তরিক হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। সভার সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের মতবিনিময় সহ উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভা ,করোনা প্রতিরোধ কমিটি, উপজেলা নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা ও এনজিও সমন্বয়ে এবং উপজেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির মতবিনিময়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here