
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় কাজল বেগম (৪২) নামে এক মহিলা মারা যান। এ সময় তার সাথে থাকা নাতি ও মেয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কাজল বেগম উত্তরশুর এলাকার সুরত আলীর স্ত্রী।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ভৈরবতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান,দুপুরে ভৈরবতলী এলাকায় মটরসাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক বামদিকে সাইড করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো কাজল বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর ও সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাঁর মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে।













