
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকীতে ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজসহ ৭ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত আজিজ উদ্দিন আহম্মেদ স্মরনে ৬ জানুয়ারি সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্ণিং বডির সভাপতি ও দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসরীণ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, মোঃ তাওকীর আহমেদ শাবাব। কলেজ অধ্যক্ষ মোঃ আহসানুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা মোঃ ফজলে মাসুদুর রহমান পাপ্পাসহ স্থানীয় আ’লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়।













