নড়াইলে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত

0
84

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে লোহাগড়ায় দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ ফেব্রুয়ারী সোমবার এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিটু শরিফ কে তাক্ষনিক খুলনা

মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। জানাগেছে, অধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ সকালে আহাদুর খাকী গ্রুপের লোকজন গফফার শেখের পক্ষের লোকেরা মো: বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কমপক্ষে ১২ জন আহত হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত জানান,সকালে ঘটনার পরপরই পুলিশ মোতায়ের করা হয়েছে । এলাকার পরিস্থিতি এখন শান্ত । কোন পক্ষ এখনো অভিযোগ করেনি অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


নড়াইলে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here