জাজিরায় দিনে-দুপুরে দোকানীকে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি

0
50

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ্যে দিনে দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে কাজীরহাট বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মিন্টু খালাসীর “মেসার্স সুলতান এন্ড সন্স” নামক দোকানের ক্যাশ থেকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ডাকাতদের গুলির আঘাতে মিন্টু খালাসীর মামাতো ভাই লাভলু মোল্লা(৩০) গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে,  হঠাৎ করেই কাজীরহাট বাজারে ডাকাতরা এসে মিন্টু খালাসির দোকানে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি করে এবং চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় দোকানে থাকা লাভলু মোল্লা আহত হয়ে যায় এবং মিন্টু খালাসি জ্ঞান হারায়। এসময় ক্যাশে থাকা ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত লাভলু মোল্লাকে উদ্ধার করে স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে দোকানী মিন্টু খালাসী বলেন, আমি দুপুরে এনআরবি ব্যাংক থেকে ২ লক্ষ, স্থানীয় আরেকজন ব্যবসায়ী দুলাল মাদবর থেকে আনা ৬ লক্ষ এবং সারাদিনে বিক্রি করা প্রায় ২ লক্ষসহ মোট প্রায় ১০ লক্ষ টাকা ক্যাসে রেখে দোকানদারি করছিলাম।
হঠাৎ কামরুল মোল্লা(৪৫), নান্নু মোল্লা(৩৫), কালু মোল্লা(৩০), রবিন মোল্লা(২৬), জুলহাস মোল্লা(৩৫) এবং হামেদ মোল্লা(৫০)সহ সর্বমোট ১০-১২ জন ধারালো দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ এসে আমাদের উপর হামলা করে। এসময় গুলি করে আমার মামাতো ভাইকে আহত করে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে চলে যায়।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে সাথে-সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাজিরায় দিনে-দুপুরে দোকানীকে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here